February 20, 2026, 10:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পদস্থ ১ গোয়েন্দা কর্মকর্তা ও ৩ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পদস্থ এক গোয়েন্দা কর্মকর্তা এবং ৩ পাক-সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তাবাহিনীর ওপর সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল।

হামলায় পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল নিহত হয়। তার সঙ্গে আরও ৩ সেনাও নিহত হবার খবর দিয়েছে ইরনা। সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানের সেনারা পাল্টা হামলা চালালে ৩ সন্ত্রাসীও নিহত হয়। হামলা পাল্টা হামলায় ৭ পাকিস্তানী সেনাও আহত হয়েছে যাদের অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি ওই হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে তেহরিকে তালেবান সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবার পর ওই গোষ্ঠিটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন শহরে হামলা বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। হামলার শিকারে পরিনত হয়ে মারা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক বহু নিরীহ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই সরকারও সন্ত্রাস-বিরোধী নয়া অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকার মধ্যে রয়েছে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান। এই এলাকাগুলো তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিচরণক্ষেত্র।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page