April 28, 2026, 9:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলায় ৯ সেনা সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে সামরিক গাড়িবহরে বোমা হামলার ঘটনায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পর পুরো এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৬১ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মোটরসাইকেল আরোহী আত্মঘাতী এ বোমা হামলা চালান। দুর্গম ওই সীমান্ত এলাকা জঙ্গি তৎপরতার আস্তানা হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিলেন। তার মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আল জাজিরা বলছে, আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলটি দীর্ঘদিন ধরে অশান্ত। সশস্ত্র যোদ্ধা ও সরকারের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার পর গত বছর থেকে এ অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। গত মাসে এ অঞ্চলের একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ভয়াবহ ওই হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

তার আগে চলতি বছরের জানুয়ারিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত এক ব্যক্তি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের পুলিশ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা করেন। ওই ঘটনায় পুলিশের ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হন। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page