November 5, 2026, 6:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সামরিক শাসন ফেরার শঙ্কা প্রকাশ করলেন সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। দেশটির চলমান এই সংকটের দ্রুত অবসান না ঘটলে সামরিক শাসন ফেরার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম ডন নিউজের স্পটলাইট শোতে অংশ নিয়ে সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেছেন, অতীতে দেশের এর চেয়েও কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছিল। শিগগিরই দেশের সংকট সমাধানে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এই নেতা স্পষ্ট করে বলেছেন, যদি দেশের বিদ্যমান সিস্টেম ব্যর্থ হয় বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত দেখা যায় এবং রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে অক্ষম হন, তাহলে সবসময়ই মার্শাল ল ফেরার একটি সম্ভাবনা থেকে যায়।

তিনি বলেন, পাকিস্তানে একই রকম পরিস্থিতিতে দীর্ঘ সামরিক শাসনের নজির আছে। আমি বলব পাকিস্তান এর আগে কখনই এমন গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়নি। বর্তমানের চেয়েও অনেক কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিয়েছে।

আব্বাসি সমাজ এবং প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত অত্যন্ত গভীর হলে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনীও পদক্ষেপ নিতে পারে।

শহীদ খাকান আব্বাসি বলেছেন, এটি অনেক দেশে ঘটেছে। রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে সংবিধান বহির্ভূত শক্তির আবির্ভাব ঘটে।

তবে পাকিস্তানের সামরিক বাহিনী মার্শাল ল জারির মতো পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে না বলে প্রত্যাশা করেছেন পিএমএল-এনের এই নেতা। তিনি বলেছেন, আমি মনে করি না যে, তারা এটি বিবেচনা করছে। কিন্তু তাদের সামনে যখন কোনও বিকল্প থাকে না, তখন ‘মেরে আজিজ হাম ওয়াতনো’র (সেনাবাহিনীর ক্ষমতা দখলের সমার্থক একটি বাক্য) পুরোনো বিখ্যাত বক্তৃতা শোনা যায়।

সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে, তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন তিনি। আব্বাসি বলেছেন, ‘রাজনৈতিক ব্যবধান দূর করাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। প্রত্যেকটি রাজনৈতিক দল আজ ১২ মাস ধরে সরকারে আছে। কিন্তু তারা এখন পর্যন্ত কোনও ধরনের সফলতা দেখাতে পারেনি। এটা সত্যিই গভীর সংকট। এর দৃশ্যমান পর্যায় হল অর্থনৈতিক সংকট।

‘দেশে বর্তমানে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, রাজনৈতিক-বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং সামরিক প্রতিষ্ঠানের ব্যর্থতাসহ আরও অনেক প্রেক্ষাপট রয়েছে।’

পাকিস্তানের রাজনীতির অন্যতম তিন ক্রীড়ানক পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মাঝে শিগগিরই সংলাপ শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি। সূত্র: ডন।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page