September 20, 2026, 8:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে সিরিজ গ্রেনেড হামলা, ছয় সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব বড়দিনে পাকিস্তানের বেলুচিস্তানে সেনা টহলের সময় বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হন ১৫ জন। বেলুচিস্তানের কোহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এই দুর্ঘটনা ঘটে।

দ্য ডেইলি ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষও।

পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনার টহলের কাছেই এ বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে, কোয়েটা শহরেও হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি পুলিশ চৌকি লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মীসহ ৮ জন আহত হন। এই হামলার আগে কোয়েটায় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। সেই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন।

হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page