March 26, 2026, 4:24 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে ৭ শিক্ষককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ‘আপার কুররাম’ জেলায় দু’টি হামলায় সাত শিক্ষকসহ আটজন নিহত হয়েছেন।

দু’টি হামলার মধ্যে একটি হামলা হয়েছে স্কুলে। সেখানেই সাত শিক্ষক নিহত হয়েছেন। স্কুলে প্রবেশ করে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত সাত শিক্ষক প্রাণ হারান।  সেখান থেকে ছয় কিলোমিটার দূরে আরেক হামলায় মারা যায় একজন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এটি সন্ত্রাসী হামলা। আশা করছি অভিযুক্তদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে। গত নভেম্বরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি শেষ হয়। এরপরই তা বেড়ে যায়।

চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে ৪৪টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। আহত হন ২৫৪ জন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page