April 12, 2026, 1:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জম্মু-কাশ্মিরে ২৬ জনকে হত্যার ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার (২৫ এপ্রিল) এমন প্রস্তাব দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

তিনি বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সংস্কৃতি। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপোড়া তৈরি করতে চাই।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন। এ কবিতায় সাদি লিখেছেন, “মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে।”

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলা হয়। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল ও একইসঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি।

এর জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করে দিয়েছে।

ভারতের জলশক্তিমন্ত্রী আজ জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সে ব্যবস্থা করছেন তারা। অপরদিকে গতকাল পাকস্তান জানায়, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page