October 27, 2026, 2:22 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান ভিক্ষা করছে আর ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারত চাঁদে যাচ্ছে। জি-২০ আয়োজন করছে। আর পাকিস্তান ভিক্ষা করছে। আগামী ২১ অক্টোবর তিনি পাকিস্তানে ফিরছেন ব্রিটেন থেকে। সামনেই দেশটিতে নির্বাচন।

এর আগেই তিনি দেশটির সেনাবাহিনী ও বিচার বিভাগের কড়া সমালোচনা করেন। তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সাবেক সেনাপ্রধান ও আইএসআই প্রধানকে দায়ী করেন। তিনি তাদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন।

লাহোরে একটি দলীয় বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়েছিলেন নওয়াজ শরিফ। তিনি ২০১৭ সালে তাকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় সামরিক বাহিনী এবং বিচার বিভাগের সমালোচনা করেন। তিনি বলেন, যে মানুষটি (নওয়াজ) দেশবাসীকে বিদ্যুতের লোডশেডিং থেকে জনগণকে মুক্তি দিলেন সেই তাকেই চার জন বিচারক ক্ষমতাচ্যুত করে বাড়ি পাঠিয়ে দিলেন।

নওয়াজ এর পেছনে তত্কালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান জেনারেল ফায়েজ হামিদের হাত ছিল বলে উল্লেখ করেন। নওয়াজ জানান, সাবেক প্রধান বিচারপতি সাকিব নিসার এবং আসিফ সাইদ খোসা ছিলেন সেনাপ্রধান এবং আইএসআই প্রধানের মূল অস্ত্র। তারা একজনকে হত্যার চেয়েও বড় অপরাধ করেছেন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তাদের ক্ষমা করা হবে জনগণের প্রতি অন্যায় করার শামিল। তাদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেশে দেশে ভিক্ষা করতে হচ্ছে তহবিল জোগাড় করতে। এদিকে ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে। জি-২০ সম্মেলন আয়োজন করছে। ভারত যা পারে পাকিস্তান কেন তা পারে না? এর জন্য কে দায়ী? তিনি বলেন, ‘যখন অটলবিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাদের হাতে কয়েক বিলিয়ন ডলার মাত্র ছিল। কিন্তু আজ ভারতের বিদেশি মুদ্রা ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।’

গত জুলাইয়েই আইএমএফ ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে ৯ মাসে ৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা। এই পরিস্থিতিতে পাকিস্তানে নির্বাচন হতে পারে নভেম্বরে। তার আগেই দেশে ফিরবেন নওয়াজ শরিফ। সূত্র : এনডিটিভি

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page