April 12, 2026, 2:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান হাইকমিশনের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা ভারতের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে থাকা পাকিস্তানি সামরিক, প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্চিত ঘোষণা’ করেছে নয়াদিল্লি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। যারমধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পাকিস্তানিদের জন্য ভারতের সার্কের বিশেষ ভিসা সুবিধা বাতিল। এরসঙ্গে দেশটির সামরিক উপদেষ্টাদেরও ভারতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে বুধবার রাতে এই সিদ্ধান্তগুলো নিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। ভারতে পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি নিজ দেশের সামরিক উপদেষ্টাদেরও পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি। বিক্রম মিশ্রি বলেন, “ভারত নিজেদের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ইসলামাবাদের ভারত দূতাবাস থেকে প্রত্যাহার করে নিয়ে আসবে।”

ভিসা পোগ্রাম বাতিলের ঘোষণা দিয়ে বিক্রম মিশ্রি বলেছেন, সার্ক ভিসা ছাড় পোগ্রামের আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। যাদের পূর্বে এ ভিসা দেওয়া হয়েছে ‘সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে’ এবং যেসব পাকিস্তানি এ ভিসা নিয়ে ভারতে অবস্থান করছেন তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যের আত্তারি সীমান্ত ক্রসিং অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

পাকিস্তানের সঙ্গে ভারত সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের যে ঘোষণা দিয়েছে এটিরও বড় প্রভাব পড়বে। দুই দেশ যেন ন্যায্যতার ভিত্তিতে এ নদীর পানি পায় সেজন্য ১৯৬০ সালে পাকিস্তান-ভারতের মধ্যে চুক্তিটি হয়েছিল।

ওই বছরের ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সমঝোতায় পৌঁছেছিল। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত-পাকিস্তানের এই চুক্তিকে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page