October 12, 2026, 10:10 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পাক-আফগান সীমান্তে সংঘর্ষে ১২জন বেসামরিক নাগরিক নিহত ; আহত শতাধিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।

কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে।

বুধবার ১৫ অক্টোবর, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা যায়।

গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করছে, আফগানিস্তান থেকে পাকিস্তানি ‘জঙ্গিরা’ হামলা চালাচ্ছে, তাই তালেবান প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
তবে আফগান তালেবান পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বুধবার এক্সে পোস্টে জানান, ‘আজ ভোরে পাকিস্তানি বাহিনী আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। এতে ১২ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।

মুজাহিদ আরো দাবি করেন, তালেবান যোদ্ধারা বিপুলসংখ্যক পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, তাদের কয়েকটি পোস্ট ও ঘাঁটি দখল করেছে, অস্ত্র ও ট্যাংক জব্দ করেছে এবং বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

এই উত্তেজনার মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ভারতের সফরে গেছেন, যা পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী দেশ। সফরকালে ভারত ও আফগানিস্তান সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে বলে জানা যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page