March 10, 2026, 7:53 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাক-ভারত উপকূলে বৃহস্পতিবার আঘাত হানতে পারে ‘বিপর্যয়’, সরানো হলো হাজার হাজার মানুষকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান-ভারত উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় বিপর্যয় ‘অতি মারাত্মক’ থেকে দুর্বল হয়ে এখন ফের ‘অতিপ্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। কিছুটা দুর্বল হয়ে গেলেও ঘূর্ণিঝড়টি প্রচন্ড শক্তি নিয়ে কাল বৃহস্পতিবার (১৫ জুন) উপকূলে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আর এ কারণে দুই দেশ থেকেই ইতোমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর মঙ্গলবার (১৩ জুন) সর্বশেষ আপডেটে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ার কথা জানায়।

বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলবার ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর তাপমাত্রা কমার বিষয়টি ঘূর্ণিঝড়টিকে অতি মারাত্মক থেকে অতিপ্রবলে নামিয়ে এনেছে।

এখন ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড়টির মূল আঘাত হবে ভারতের গুজরাটের কুচ ও সৌরাষ্ট্রে এবং পাকিস্তানের করাচিতে।

গতকাল সর্বশেষ আপডেটে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ঘূর্ণিঝড়টি ৫ কিলোমিটার গতিবেগে আগাচ্ছিল এবং এটি বৃহস্পতিবার উপকূলে আঘাত হানবে।

হাওয়াইভিত্তিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও বিমানবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় গত ১২৬ ঘণ্টা ধরে প্রচণ্ড শক্তি নিয়ে সমুদ্রের ওপর অবস্থান করছে। ১৯৮২ সালের পর আরব সাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় এত লম্বা সময় শক্তি ধরে রাখেনি।

এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে গতকাল মঙ্গলবারের মধ্যে পাকিস্তানের সিন্ধ প্রদেশের করাচির উপকূলীয় এলাকাগুলো থেকে ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিন্ধ প্রদেশে সব ধরনের পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে হতে যাওয়া অতিবৃষ্টির কারণে সিন্ধে মোবাইল নেটওয়ার্ক সেবা ভেঙে যেতে পারে।

অপরদিকে ভারতের গুজরাট থেকে ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিপর্যয়ের কারণে ক্ষতির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকে ভারতের ওয়েস্টার্ন রেলওয়ে এখন পর্যন্ত ৫৭টি ট্রেন যাত্রা বাতিল করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস, জিও নিউজ

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page