April 11, 2026, 6:52 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : পাট মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য সব কিছু করে যাচ্ছেন। এ অঞ্চলের জুট মিলগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে। সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সব কিছু করা হবে।

শনিবার (১৮ মে) দুপুরে খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণায়য়ের আওতাধীন জুট মিল ও টেক্সটাইল মিল পরিশর্দন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী বিজেএমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস লিমিটেড, প্লাটিনাম জুবলি জুট মিলস লিমিটেড, ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড, খালিশপুর জুট মিলস লিমিটেড এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খুলনা হোটেল সিটি ইন-এ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) আয়োজিত মতবিনিময় সভায় বলেন, যে কোনো মূল্যেই আমরা পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। পাট বীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে ছয় হাজার মেট্রিক টন পাটবীজ প্রয়োজন। দেশে এক হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন হয়, বাকি সাড়ে চার হাজার বীজ ভারত থেকে আমদানি করতে হবে। ব্যাপকভাবে পাট বীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট পাঠালেন। আমাদের দেশের পাটপণ্যের ৫০টি স্টল, ভারতের ২১টি স্টল। বিদেশে পাটপণ্যের বিপুল চাহিদা রয়েছে। কাঁচা পাট রপ্তানি করেও বড় অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী চান সোনালী আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে। পাটচাষি, পাট ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া দরকার। ব্যবসায়ীদের ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। উৎস কর এক শতাংশ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনতে সবার সাথে কথা বলা হবে।

বিজেএ’র চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page