September 22, 2026, 10:44 am
শিরোনামঃ
নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : বস্ত্র ও পাট উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বস্ত্র ও পাট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ ব্যাপক অবদান রাখবে।

বুধবার সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।’

২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়।

গতবছর সোনালী ব্যাগের গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এই সময় সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page