August 20, 2026, 10:00 am
শিরোনামঃ
ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি
এইমাত্রপাওয়াঃ

পাট প্রতীকে নির্বাচন করবে তৃণমূল বিএনপি : তৈমূর আলম খন্দকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমি তৃণমূল বিএনপির মহাসচিব। বিরোধী দলীয় যে ঐক্যজোট হতে যাচ্ছে তার মুখপাত্র আমি। আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রুপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি।

তিনি আরও বলেন, আমি সরকারের সাথে কোনো জোটে যাবো না। আমার দল তৃণমূল বিএনপি অন্যান্য দলের সঙ্গে জোট করবে। আমি যদি এমপি নির্বাচিত হই আমাকে কোনো কমিশন দিতে হবে না। আমার কোনো এপিএস থাকবে না। জনগণ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে।

এসময় অ্যাডভোকেট আলী হোসাইন, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূইয়া ও ইসমাঈল মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page