April 8, 2026, 6:07 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পানির নীচে চলাচলযোগ্য পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম পানির নীচে চলাচলযোগ্য একটি যুদ্ধ ড্রোনের পরীক্ষা চালানোর কথা ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ (শুক্রবার) বলেছে, এই ড্রোনের মাধ্যমে সাগরে রেডিও একটিভ সুনামি সৃষ্টি করা সম্ভব।

কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে কেসিএনএ জানিয়েছে। এটি বলেছে, পরীক্ষার সময় ড্রোনটি সাগরের ৮০ থেকে ১৫০ মিটার গভীরে ৫৯ ঘণ্টারও বেশি চলাচল করেছে এবং  উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন নিজে এ পরীক্ষা তত্ত্বাবধান করেছেন জানিয়ে কেসিএনএ বলেছে, পানির নীচের এই পারমাণবিক ড্রোন যেকোনো সাগর উপকূলে মোতায়েন করা যায় এবং ওই সাগরে টহলরত জাহাজে বসে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তবে এ খবর থেকে একথা পরিষ্কার হয়নি যে, উত্তর কোরিয়া অপেক্ষাকৃত ছোট বাহনে পরিবহন করার জন্য তার পরমাণু ওয়ারহেডগুলোর আকার ছোট করেছে কিনা। পর্যবেক্ষকরা মনে করছেন, উত্তর কোরিয়া যদি তার পরমাণু অস্ত্রগুলোর আকার ছোট করার কাজে হাত দিয়ে থাকে তা হবে দেশটির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।#

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page