October 13, 2026, 9:43 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় অবস্থান করছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। হেলিকপ্টারযোগে সোমবার (১৫ মে) দুপুর ১২টা ৮ মিনিটে ঢাকা থেকে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি।

এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তিনি পাবনা সদরের আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে হেলিকপ্টার থেকে নামার পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার জিএম জাফর উল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, নাগরিক সমাজের আহ্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সার্কিট হাউসে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ বাহিনীর একটি চৌকস দল। এ সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, নাগরিক সমাজের সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার প্রমুখ।

বাবা-মায়ের কবর জিয়ারত শেষে রাষ্ট্রপতি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ এবং প্রার্থনায় অংশ নেন। এ সময় তার সঙ্গে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল স্বপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন ও বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল ৩টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতি  বুধবার ( ১৭ মে) বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন, বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের যাদুঘর, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১৮ মে)  সকাল বেলা ১১টায় সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলা শহর নিরাপত্তার চাদরে ঢাকা। রাষ্ট্রীয় সকল পর্যায়ের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা সার্বিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির যাতায়াতের সকল স্থান ও সড়কগুলোতে সর্বাত্মক নজরদারি, নিরাপত্তাসহ আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। জেলা সদরে প্রবেশে গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। যে কোনো ধরনের নাশকতা বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page