October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার পর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।

এর আগে উদ্বোধনী প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতিতেই জ্বালানি লোডিংয়ের কার্যক্রম শুরু করা হয়।

যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি কলিট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠান ও জ্বালানি লোডিং প্রক্রিয়ার সময় তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরেনিয়াম লোডিংয়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত যাচাই-বাছাইও শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই এ কার্যক্রম শুরু করা হয়।

প্রকল্প কর্মকর্তারা জানান, ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।



Our Like Page