August 31, 2026, 11:26 pm
শিরোনামঃ
মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ট্রিপল মার্ডার মামলায় পালক পুত্রের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় স্ত্রী ও কন্যাসহ  অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা মামলায় পালক পুত্র তানভীর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া চুরির অপরাধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তানভীর আহমেদ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তানভীর পাবনা ফায়ার সার্ভিস মসজিদের পেশ ঈমাম এবং নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়া গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার ও তার স্ত্রী ছুম্মা খাতুন এবং পালিত কন্যা সানজিদা ওরফে জয়া শহরে দিলালপুর এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের। তিনি পাশেই চাউলের ব্যবসা করতেন। এক পর্যায়ে আব্দুল জব্বারের পরিবারের সঙ্গে তানভীরের ভালো সম্পর্ক গড়ে ওঠে। তানভীরকে তারা সন্তানের মত স্নেহ করতে থাকেন এবং ব্যাংক লেনদেনসহ পরিবারের নানা কাজ কামে তানভীর তাদের সহযোগিতা করতেন।

এরই মধ্যে গত ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তানভীর তার পালক বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেন। পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নওগাঁ থেকে তানভীরকে গ্রেপ্তার করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page