September 3, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

পাবনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিতে প্রকাশ্যে গুলি-অস্ত্রের মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বালুমহালের নিয়ন্ত্রণ নিতে পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি বর্ষণ ও অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে মহড়ার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইসলাম পাড়া ঘাট এলাকায় বৃহস্পতিবার (৫ জুন) নদীপথে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরে বিকেলে ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান হলেও সন্ত্রাসীদের পাওয়া যায়নি।

এদিকে বালুমহাল ও আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ইসলামপাড়া ঘাটে মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়।

স্থানীয়রা জানান, ঈশ্বরদীর পাশের উপজেলা নাটোরের লালপুর এলাকার বালুমহালের ইজারা পেয়েছেন শহীদুল ইসলাম। তারই সন্ত্রাসী বাহিনী লালপুর ও ঈশ্বরদীর বালুমহাল নিয়ন্ত্রণ নিতে চান। নদী ও বালুমহালের নিয়ন্ত্রণ নিতে প্রায়ই তারা নদীপথে এসে স্থানীয় ও বালু ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। বৃহস্পতিবারও সকালে তারা নদী পথে এসে প্রথমে গুলিবষর্ণ এবং বালু ব্যবসায়ীদের অফিস ও গাড়ি ভাঙচুর করে। নদীতে মাঝিদের মাছ ধরতে বাধা প্রদান করছে বলে জেলেরা অভিযোগ করেছে। নদীতে নামলেই তারা এসে গুলি করছে।

এসব ঘটনায় নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাতে কেউ বাড়িতে থাকতেও পারছেন না। বেশ কিছুদিন ধরে বালু কাটা নিয়ে নদী এলাকায় দ্বন্দ্ব বিরাজ করলেও নৌ পুলিশের ভুমিকা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।

গুলি ও অস্ত্র নিয়ে মহড়ার পর বিকেলে সেনাবাহিনী, র‌্যাব, থানা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঈশ্বরদীর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নুর বলেন, বালুমহাল নিয়ে দু’দিন গুলিবর্ষণের ঘটনা ঘটে। আগের ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে। আজকে আবারও দুষ্কৃতিকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা যৌথ অভিযান চালাচ্ছি। তবে স্পটে সে সময় কাউকে পাওয়া যায়নি। কেন এমন ঘটনা ঘটছে, কারা ঘটাচ্ছে তা নিয়ে তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page