September 26, 2026, 11:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২), আমিরুল ইসলাম (৫৫)। তাদেরকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার মসজিদে খুদবা শেষ হওয়ায় পর ডা. শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের বর্তমান কমিটি ভেঙে দিয়ে তাদের ইচ্ছামতো কমিটি ঘোষণা করেন। পরে মসজিদের মুসল্লিরা মসজিদের নতুন কমিটি হওয়ার বিষয়ে পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করেন। এতে উভয়পক্ষ তর্ক বিতর্ক শুরু করেন।

আরিফুল ইসলাম নামক এক মুসল্লি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রড, কাঠের বাটাম, হক স্টিক, হাঁসুয়া নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িযে পরে।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জানান, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসুল্লিদের সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। এটা দলীয় কোনো ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয়পক্ষ চাইলে দ্রুত মীমাংসা করা সম্ভব।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page