April 22, 2026, 1:27 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পারমাণবিক অস্ত্র কার্যক্রম সীমিত ও মার্কিন নিষেধাজ্ঞা শিথিলে চুক্তির দ্বারপ্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারমাণবিক কার্যক্রম সীমিত রাখা নিয়ে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে মার্কিনিদের চাওয়া অনুযায়ী, চুক্তিটি হবে অলিখিত এবং অনানুষ্ঠানিক।

বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

চুক্তি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে এবং কারাগারে আটক কয়েকজন মার্কিন বন্দিকে ছেড়ে দেবে, ইরাক ও সিরিয়ায় ইরানপন্থি যেসব মিলিশিয়া বাহিনী রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে ব্যহত করবে না। এছাড়া চুক্তিতে রয়েছে, ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও বিক্রি করবে না।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের তিন জেষ্ঠ কর্মকর্তা, ইরানের একজন ও যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

ইরানের কর্মকর্তা এ চুক্তিকে ‘রাজনৈতিক যুদ্ধবিরতি’ হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, ‘খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি হয়ে যাবে।’

যদি চুক্তিটি শেষ পর্যন্ত হয় তাহলে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ ৬০ শতাংশের বেশি বৃদ্ধি করবে না। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, একটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে ৯০ শতাংশ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, জাতিসংঘের সম্মেলন এবং ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এ চুক্তিটি করার সম্ভাবনা তৈরি হয়েছে।

চুক্তির বিনিময়ে ইরান যা পাবে : এ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ইরান গ্যাসবিক্রি বাবদ ইরাকের কাছ থেকে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে তেল বিক্রি বাবদ ৭ বিলিয়ন ডলার পাবে। নিষেধাজ্ঞা দিয়ে এসব অর্থ আটকে রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এখন নিষেধাজ্ঞা শিথিল করে তেহরানে এসব অর্থ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া ইরানের তেলের কার্গো জাহাজ জব্দ করাও বন্ধ করে দেবে মার্কিনিরা। সূত্র: নিউইয়র্ক টাইমস, আল আরাবিয়া

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page