April 8, 2026, 7:48 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাধা দেয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসি’র।

রোববার (২২ জুন) ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধে পদক্ষেপ নেয়ার অনুমোদনের পর নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র।

কেননা বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়।

এ পরিপ্রেক্ষিতে মার্কো রুবিও ফক্স নিউজে বলেছেন, “আমি বেইজিংয়ে চীনা সরকারকে বলবো, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে।”

তিনি আরও বলেন, “যদি ইরান এমনটা করে, তাহলে সেটা হবে আরেকটি ভয়ানক ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে।”

এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা মূলত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে, পার্লামেন্টের হাতে নয়। তাছাড়া, ইরানের নিজের তেল রপ্তানিও এই পথের ওপর নির্ভরশীল, তাই এটি বন্ধ করা ইরানের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রতিশোধ হতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page