August 6, 2026, 11:50 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

পাল্টা অভিযানে বিপুলসংখ্যক সেনা হারাচ্ছে ইউক্রেন : মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে চলমান পাল্টা সামরিক অভিযানে ইউক্রেন প্রতিদিন বিপুল সংখ্যক সেনা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান। তিনি বলেন, যদিও ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারাচ্ছে তবে এখনো দেশটির হাতে বহু সংখ্যক সেনা রিজার্ভ রয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে অ্যাসপেন সিকিউরিটি ফোরামের বৈঠকে সঞ্চালক এডওয়ার্ড লুসি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের কাছে জানতে চান- ইউক্রেনের প্রকৃত পাল্টা সামরিক অভিযান শুরু হতে বাকি কিনা। জবাবে তিনি বলেন, “যেদিন থেকে ইউক্রেনের জনগণ জীবন দিচ্ছে সেদিন থেকেই তাদের অভিযান শুরু হয়েছে। এরইমধ্যে     ইউক্রেনের উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা নিহত হয়েছে। ফলে এই অভিযান চলছে সে কথা বলতেই হবে। তবে এই অভিযান বেশ কঠিন অবস্থার মধ্যদিয়ে চলছে এবং আমরা বলছি এটা কঠিন অবস্থার মধ্য দিয়েই চলবে।”

সালিভান দৃঢ়তার সাথে বলেন, ইউক্রেনের হাতে বিপুল সংখ্যক সেনা রয়েছে যারা এখনো যুদ্ধে যোগ দেয় নি। ইউক্রেন এখন উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে যখন এসব যোদ্ধা যোগ দিলে যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ প্রভাব পড়বে। যখন এসব সেনা যুদ্ধে যোগ দেবে তখন বোঝা যাবে এই পাল্টা অভিযানের ফলাফল।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page