August 4, 2026, 9:22 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

পাল্টা অভিযান ইউক্রেনকে আলোচনার টেবিলে সুবিধা দেবে : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছে তাতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যেকোন আলোচনায় কিয়েভ সুবিধাজনক অবস্থানে থাকবে। তিনি দাবি করেন, ইউক্রেনের সেনারা এরইমধ্যে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে।

গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, লিথুয়ানিয়ায় আগামী মাসে ন্যাটো জোটের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখান থেকেই ইউক্রেনের জন্য পশ্চিমা এই জোট আরো সামরিক সাহায্য ঘোষণা করবে।
তিনি দাবি করেন, “ইউক্রেনের সেনারা এরইমধ্যে সামনে এগিয়ে গেছে তবে আমাদেরকে বুঝতে হবে যে, তারা আরো ভূমি উদ্ধার করতে সক্ষম।”

ন্যাটো মহাসচিব এমন দাবি করলেও রাশিয়া বলছে, বহু প্রতীক্ষিত ইউক্রেনের পাল্টা সামরিক অভিযান এরইমধ্যে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সেনারা রাশিয়ার প্রতিরক্ষাব্যুহ ভেদ করতে সক্ষম হয়নি বরং রাশিয়ার সেনাদের কাছে মার খেয়ে তারা চরম ক্ষতির মুখে পড়েছে এবং পিছু হটেছে।#

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page