April 13, 2026, 12:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাল্টা আক্রমণের ছক কষছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের ‘প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ শিগগিরই শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর শনিবার তিনি বলেন, গুরুত্বসহকারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে মাসে খানেক ধরে প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। এর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানির কাছ থেকে ধারাবাহিকভাবে সামরিক সহায়তা পাচ্ছে জেলেনস্কির বাহিনী। কবে ও কখন প্রতীক্ষিত অভিযান শুরু হচ্ছে, এ নিয়ে স্পষ্ট করেনি কেউ।

এর মধ্যে মিত্র ইতালিতে সফর করেছেন জেলেনস্কি। রোমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটি গুরুতর পদক্ষেপ হতে যাচ্ছে। আমি আপনাদের বলতে পারবে না কখন শুরু হবে। তবে অবশ্যই দেখতে পারবেন এবং রাশিয়া অনুভব করবে। আমরা জয়ে বিশ্বাসী।’

জেলেনস্কির সঙ্গে শনিবার ফলপ্রসূর বৈঠকের বর্ণনা দিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিয়েভের ন্যাটোয় যোগদানের বিষয়টিকেও সমর্থন করবে রোম।

একজন মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং পশ্চিমা কর্মকর্তা গত সপ্তাহে সিএনএনকে জানিয়েছিলেন, পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী।

এর আগে রোমে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রতি জোর দেন পোপ।

এদিকে ইউক্রেনের জন্য প্রায় ৩০০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। রাশিয়ার যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় জার্মানির সামরিক সহায়তার প্যাকেজ হতে যাচ্ছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, এই প্যাকেজে ২০টি সাঁজোয়া যান, ৩০টি লেপার্ড ট্যাংক, ৪টি আইআরআইএস-টি-এসএলএম ফায়ারিং ইউনিট, দুইশ’র বেশি ড্রোন ও গোলাবারুদ থাকছে। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page