October 17, 2026, 11:38 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিপ্লবী গাডর্স রোববার জানিয়েছে, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সতর্ক করে বলেছে, কোনো ভুল পদক্ষেপ নিলে শত্রুরা ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিটিতে মার্কিন নৌ অবরোধের নির্দেশ দেওয়ার পর ইরানের গাডর্স নৌ কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘সমস্ত যান চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ইরানের বিপ্লবী গার্ড আরও বলেছে, ‘শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে প্রণালিতেই মারণ ঘূর্ণির ফাঁদে আটকে পড়বে।’ এ সময় একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে দেখানো হয়েছে।
একটি পৃথক বিবৃতিতে গার্ডের জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে।

যদিও এসব নিয়মের বিস্তারিত জানানো হয়নি, তবে সতর্ক করে বলা হয়েছে যে, কোনো সামরিক জাহাজ যে কোনো অজুহাতে প্রণালির কাছে আসার চেষ্টা করলে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ ঘোষণায় ট্রাম্প বলেন যে, তার চূড়ান্ত লক্ষ্য হলো প্রণালিটিকে মাইনমুক্ত করা এবং সব ধরনের নৌচলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া। তবে এর মধ্যে ইরানকে এই জলপথের নিয়ন্ত্রণ থেকে ফায়দা লুটতে দেওয়া হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালির ওপর কার্যত একটি অবরোধ আরোপ করে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যায়।

গত সপ্তাহের শেষ দিকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি হলেও, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যর্থ হওয়ায় সেই যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page