October 17, 2026, 12:20 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হলেও, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধবিরতি অর্জনে ‘আন্তরিক’ রয়েছে বলে মনে করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ব্যর্থতার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনীহাকেই দায়ী করেন।

সরকারি আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আন্তরিক।’

এ সময় তিনি আরও জানান, আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

তিনি বলেন, ‘বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পারমাণবিক ইস্যু যদি ‘সব না হয় কিছুই নয়’ অবস্থায় গিয়ে দাঁড়ায়, তাহলে আমরা বড় ধরনের বাধার মুখে পড়তে পারি।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, কিছু মধ্যস্থতাকারীর সহায়তায় আমরা এই বাধা অতিক্রমের চেষ্টা করব।’

ইসরাইলের কড়া সমালোচক হলেও তুরস্ক এই সংঘাতে যুদ্ধবিরতি আনতে মিশর ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page