September 12, 2026, 7:28 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

পাল্টা আক্রমণে সাফল্য পেতে ইউক্রেনের হাতে সময় আছে ৩০ দিন :  মার্কিন শীর্ষ জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফলাফল পায়নি কিয়েভ।

আর এরমধ্যে যক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে। এরপর তারা আর পাল্টা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারী ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহন করা অসম্ভব হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রোববার (১০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে মার্কিন এ শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পাল্টা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি। তবে তিনি বলেছেন, ‘এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।’

তবে পরিকল্পনা অনুযায়ী সবকিছু না হলেও, পাল্টা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এই জেনারেল। তিনি বলেছেন, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীর গতিতে এগিয়ে চলছে ইউক্রেনীয় সেনারা।’

তিনি আরও বলেছেন, আবহাওয়া খারাপ হওয়ার আগে ‘এখনো ভালো সময় আছে, সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেছেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাইছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি।’

‘আমি শুরু থেকেই বলেছি, এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী, ধীরগতির, কঠিন এবং খুবই রক্তক্ষয়ী হবে। আর এখন ঠিক এটিই হচ্ছে।’ যোগ করেন জেনারেল মিলে। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page