April 22, 2026, 7:13 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পাশ্চাত্য ও ইউক্রেন চেয়েছিল রুশরা পরস্পরকে হত্যা করুক : বিদ্রোহ পরবর্তী পুতিনের ভাষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ওয়াগনার গ্রুপের গত রোববারের বিদ্রোহের সময় তার দেশের সেনাবাহিনীকে রক্তপাত এড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি আরো বলেছেন, পাশ্চাত্য ও ইউক্রেন চেয়েছিল রুশরা পরস্পরকে হত্যা করুক।

রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ঘটনার শুরু থেকে আমার নির্দেশে বড় ধরনের রক্তপাত এড়ানোর পদক্ষেপ নেয়া হয়েছে।”

পুতিন বলেন, “যারা ভুল করেছে তাদেরকে সঠিক উপলব্ধিতে ফিরে আসার সুযোগ দেয়ার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি সময়ের প্রয়োজন ছিল।তাদেরকে একথা উপলব্ধি করার সুযোগ দেয়া হয়েছে যে, তাদের পদক্ষেপকে সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং তারা যে বিপজ্জনক খেলায় নেমেছে রাশিয়ার জন্য তা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।”

বিদ্রোহের সময় ‘ধৈর্য, ঐক্য ও দেশপ্রেমের পরাকাষ্ঠা’ প্রদর্শন করায় তিনি রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার শত্রুরা আমাদের দেশে ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কিয়েভের নব্য-নাৎসি, তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং সব ধরনের জাতীয় বিশ্বাসঘাতক- সবাই চেয়েছিল, রুশ সেনারা একে অপরকে হত্যা করুক।

রাশিয়ায় যেকোনো অস্থিরতা প্রদর্শনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে প্রত্যয় জানিয়ে পুতিন বলেন, দেশের জনগণ যে সংহতি প্রদর্শন করেছে তার ফলে প্রমাণিত হয়েছে যে, রুশদের ব্ল্যাকমেল করা বা এদেশে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

রক্তপাত এড়াতে ওয়াগনার গ্রুপের যেসব কমান্ডার ও সৈনিক নীরবতা অবলম্বন করেছে তাদেরকেও ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যারা বেলারুশে যেতে চায় তাদেরকে সেদেশে যাওয়ার সুযোগ দেয়ার প্রতিশ্রুতিতে তিনি অটল রয়েছেন। আর যারা যেতে না চায় তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে কিংবা অস্ত্র পরিত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page