September 22, 2026, 12:09 am
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পিআর কি তা বোঝেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পিআর আমি নিজেই বুঝি না, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না৷ গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না। এসব দাবিদাবা- মিছিল করে তারা নির্বাচনটা পন্ড করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে। বাকী মতের জন্য গণভোট হবে। দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্তিত্বরতা কাটান। আর হিংসার রাজনীতি চাইনা৷ হিন্দু মুসলিমের বিভেদ চাইনা৷ সবাই মিলে শান্তিতে থাকতে চাই৷

মহাসচিব বলেন, অতীতে সরকারে ছিলাম তাই সরকার কিভাবে পরিচালনা করতে হয় জানি আমরা। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যকটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে৷ কৃষকদের সবচেয়ে বেশি মনযোগ দেওয়া হবে৷

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ বিভাজন আমরা সৃষ্টি করতে চাইনা৷ জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন৷ আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না৷ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই৷ আমি আপনাদের ছেড়ে যায় নি৷ ভুলে যাবেন না, মার্কাটা হল ধানের শীষ।

এসময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page