October 12, 2026, 7:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকাল-বিকাল প্রধানমন্ত্রী পরিবর্তন হবে : বদিউল আলম 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর। পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে আরেকজন প্রধানমন্ত্রীর মতো পরিস্থিতি তৈরি হবে। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আপনাদের যারা অনেক বয়সের আছেন, তাদের কারও কারও মনে আছে; পাকিস্তান আমলে এটা হতো। তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। আর শুধু তাই নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে অনেক দেশই সমস্যার মধ্যে আছে।’

তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে পরে মুখ পরিষ্কার করতে হয়, সেটা হলো ইসরায়েল। ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে; এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে। তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page