October 1, 2026, 9:01 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পিটার হাসকে হত্যার হুমকি ; আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অভিযুক্ত ফরিদুল আলম কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

মানবাধিকারকর্মী পরিচয় দেওয়া এমএ হাশেম নামে এক ব্যক্তি পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদুল আলমের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ডের পর মামলা খারিজের আদেশ দেন আদালত।

মামলায় এমএ হাশেম বলেন, ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম। তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

এর আগে গত ৬ নভেম্বর এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধেও মামলার আবেদন করেন এম এ হাশেম। পরে ঢাকার সিএমএম আদালত মামলার আবেদন খারিজের আদেশে দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page