September 16, 2026, 3:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পিটার ‘হাস’কে ‘হাঁসের মতো’ জবাই করে মানুষকে খাইয়ে দিতে চান কক্সবাজারের আওয়ামী লীগ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে ফরিদুল আলম নামে এক আওয়ামী লীগ নেতার ‍বিরুদ্ধে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ নভেম্বর) তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত ফরিদুল আলম কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

জানা যায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সেই বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতিহাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে ‘হাঁসেন মতো’ জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।

অভিযুক্ত ফরিদুল আলম গণমাধ্যমকে বলেন, আমি এ ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। আমি মেহমানদারি করার জন্য বলেছিলাম। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দিইনি।

ফরিদুলের বক্তৃতার সময় মঞ্চে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ গণমাধ্যমকে বলেন, হত্যার হুমকির বিষয়ে আমি শুনিনি। তবে পিটার হাসকে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে শুনেছি। এ ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। তাই ভবিষ্যতে দলীয় সভায় এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হবে।

এদিকে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এক বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি বিষয়ক উদ্বেগের কথা যথানিয়মে আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের।

এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page