October 11, 2026, 1:29 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পিনাকী ও ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফ্রান্সের প্যারিসে বসবাসরত লেখক, শিল্পী ও মানবাধিকার কর্মী জান্নাতুন নাঈম প্রীতি এ আহ্বান জানান।

ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সরকারের উদ্দেশে পাঠানো এক লিখিত অভিযোগে জান্নাতুন নাঈম প্রীতি বলেন, তিনি একজন লেখক, শিল্পী ও মানবাধিকার কর্মী হিসেবে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে, ফ্রান্সে শরণার্থী হিসেবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক পিনাকী ভট্টাচার্যের অনলাইন বক্তব্য ও কার্যক্রম বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা এবং ধর্মীয় উগ্রবাদে উসকানি হিসেবে বিবেচিত হতে পারে।

অভিযোগে বলা হয়, বিভিন্ন অনলাইন ভিডিও, লাইভ সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কনটেন্টে পিনাকী ভট্টাচার্য বাংলাদেশে সহিংস জনতাকে উসকে দিয়েছেন এবং ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীসহ কিছু দলকে প্রধান গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার জন্য উৎসাহিত করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্র— দ্য ডেইলি স্টার ও প্রথম আলো-এর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, হামলার সময় সংশ্লিষ্ট কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিত থাকার তথ্য পাওয়া গেছে, যা তাদের জীবন ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এসব ঘটনা প্রমাণিত হলে তা সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।

জান্নাতুন নাঈম প্রীতি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ দেশ হিসেবে ফ্রান্স অতীতে চরমপন্থী সহিংসতার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছে, যার উদাহরণ চার্লি হেবদো হামলা। তার ভাষায়, পিনাকী ভট্টাচার্যের কথিত কর্মকাণ্ড—যদি প্রমাণিত হয়—ফরাসি সংবিধান, ইউরোপীয় মানবাধিকার সনদ এবং শরণার্থী সুরক্ষাবিষয়ক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো বিচারবহির্ভূত পদক্ষেপ চান না; বরং ফরাসি কর্তৃপক্ষ যেন আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখেন—

১) এসব কর্মকাণ্ড ফরাসি আইনে সহিংসতা, ঘৃণাত্মক বক্তব্য বা সন্ত্রাসবাদে উসকানির আওতায় পড়ে কিনা;

২) ফরাসি ভূখণ্ড ও ডিজিটাল প্ল্যাটফর্ম বিদেশে সহিংস কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কিনা;

৩) এসব কর্মকাণ্ড শরণার্থী সুরক্ষার আইনগত ও নৈতিক দায়বদ্ধতা লঙ্ঘন করছে কিনা।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই সহিংসতা উসকে দেওয়া, সাংবাদিকদের ভয় দেখানো কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার হাতিয়ার হতে পারে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। প্রয়োজনে অতিরিক্ত তথ্য ও নথি সরবরাহের প্রস্তুতির কথাও জানান জান্নাতুন নাঈম প্রীতি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page