October 12, 2026, 4:04 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরের কাউখালীতে ব্রীজ নির্মাণের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন ৪৬নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমন কী প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের হাত ধরে ব্রীজ পার করে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছে।

ঝুঁকিপূর্ণ ব্রীজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রীজের সামনে মানববন্ধন করে। বিদ্যালয়ের জমিদাতা পান্নু তালুকদার ও শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরজ্জামান সম্রাট বলেন, আমরা একাধিক বার উপজেলা প্রকৌশলীর দপ্তরসহ সংশ্লিষ্ট অফিসে ব্রীজ নির্মাণের জন্য আবেদন করেও কোন সুফল পাইনি।

শিক্ষার্থী আব্দুল্লাহ সানী ও নাফিয়া ইসলাম বলেন, আতঙ্কের ভিতর থেকে আমরা ব্রীজ পারাপার হই। অনেক সময় আমাদের বাবা-মা বিদ্যালয়ে পৌঁছে দিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন জানান, এই ঝুঁকিপূর্ণ ব্রীজ পারাপারের সময় একাধিক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ব্রীজ পাড়াপাড়ের ঝুঁকি থাকায় অনেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।

উপজেলা প্রকৌশলী মো. সাখায়েত হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page