October 15, 2026, 1:17 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় নাগরিক পার্টির  প্রতিনিধিসহ ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক পার্টির  প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) বেলা তিনটার দিকে পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানির বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামে। আর মিলন শিকদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামে। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি।

সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদের প্রকল্প ব্যবস্থাপক শহিদুল ইসলাম এবং বলেশ্বর ব্রিজের টোলঘরের কর্মচারী রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দুটি করেন। মামলায় সানিসহ তিনজনের নামে এবং অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

মামলা থেকে জানা গেছে, মুসাব্বির মাহমুদ সানিসহ কয়েকজন প্রকল্প এলাকায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে ২০ থেকে ২৫ জনকে নিয়ে শহরের বাইপাস এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের প্রকল্পে হামলা চালান।

এ সময় তারা প্রকল্পের ঠিকাদারের অফিস ভাঙচুর, মারধর এবং ৫ লাখ টাকা লুট করে নিয়ে যান। একই দিন তারা পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর সেতুর টোলঘরে কর্মচারীদের মারধর করে লুটপাট চালান। পরে টোলঘরে অগ্নিসংযোগ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, শুক্রবার (২০ মার্চ) রাতে পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হওয়া একটি মামলায় মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, হামলা-ভাঙচুর মামলায় সানিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অসুস্থ বোধ করায় রোববার পুলিশ পাহারায় সানিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে মোসাব্বির মাহমুদ সানি গ্রেপ্তারের খবরে তার বিচারের দাবিতে শনিবার বিকেলে পিরোজপুরে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশসহ সাধারণ ছাত্র-জনতা।

তারা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী চাঁদাবাজসহ সব অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page