October 10, 2026, 8:12 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরের নেছারাবাদে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
‎
‎নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। এই স্লোগান দিয়েই যাবো। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এসময় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি এর প্রতিবাদ করেন। এসময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়।
‎‎
‎এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত হোসেন বলেন, “আমি তো সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। কাল (গতকাল) গণহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিপক্ষে কথা বলেছেন। এর প্রতিবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান। এ স্লোগান আমরা দিয়েই যাবো।”
‎
‎নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি স্লোগান আজ নয়, গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page