November 22, 2026, 3:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় কচা নদীতে ডুবে থাকা একটি জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামের এক নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দর সংলগ্ন নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর পুত্র। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, গত তিন দিন ধরে আব্দুল্লাহর কোনো সন্ধান মিলছিল না। বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবে থাকা ‘এমভি গ্রীন এসট্রল-১’ নামের একটি মালবাহী জাহাজের পাশে একটি ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহর ব্যবহৃত জুতা দেখতে পান স্বজনরা। একই সঙ্গে ওই জাহাজের সিঁড়িতে তার মোবাইল ফোনটি পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার পর থমথমে পরিস্থিতির সৃষ্টি হলে আব্দুল্লাহর বড় ভাই রানা পশারী গত ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের ভাই রানা পশারী ক্ষোভ ও বিলাপ করে বলেন, “তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। আমরা থানায় জিডিও করেছিলাম। কিন্তু সে কীভাবে ওই নির্জন ও ডুবে থাকা জাহাজের কাছে গেল, তা আমাদের মাথায় আসছে না। এটি হত্যাকাণ্ড নাকি সাধারণ দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরিষ্কার হবে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে জিডি করার পর পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঘটনাস্থলে জুতা ও মোবাইল পাওয়ার পর ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ দল রোববার রাতে ডুবে থাকা জাহাজের ভেতর তল্লাশি চালিয়ে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page