March 7, 2026, 1:31 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে পিরোজপুরে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাছিম, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান জিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ফারুক আবদুল্লাহ, পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই বক্তব্য রাখেন। এ সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য জনসচেতনতা সৃষ্টিতে প্রচার, চিঠি প্রদান, অনুরোধ জানানোসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page