November 5, 2026, 8:41 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে পিরোজপুরে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাছিম, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান জিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ফারুক আবদুল্লাহ, পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই বক্তব্য রাখেন। এ সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য জনসচেতনতা সৃষ্টিতে প্রচার, চিঠি প্রদান, অনুরোধ জানানোসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page