February 20, 2026, 6:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পুতিনকে কি  আইসিসি গ্রেফতার করতে পারবে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে যুদ্ধাপরাধ চালানোর দায়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার ভিত্তিতে পুতিনকে গ্রেফতার করা যাবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মতো অপরাধের বিচার করতে আইসিসি গঠন করা হয়েছিল। বিশ্বের ১২৩টি দেশ এই আদালত গঠন সংক্রান্ত চুক্তিতে সই করলেও রাশিয়াসহ বহু দেশ এতে স্বাক্ষর করেনি। অভিযুক্ত কোনো ব্যক্তি বা পক্ষকে যখন একটি দেশের কর্তৃপক্ষ বিচারের আওতায় আনতে পারে না অথবা আনতে চায় না, তখন পশ্চিমা দেশগুলোর অনুমোদনক্রমে হস্তক্ষেপ করে আইসিসি।

তবে আইসিসির হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার মতো ক্ষমতা বা বাহিনী এই আদালতের নেই। পশ্চিমা দেশগুলো সহযোগিতা করলেই কেবল আইসিসি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে হল্যান্ডের দ্য হেগ শহরে এই আদালতে বিচারের জন্য হাজির করতে পারে।

কিন্তু আইসিসি তার বিচারিক ক্ষমতা শুধুমাত্র সেসব দেশে প্রয়োগ করতে পারে, যে দেশগুলো এই আদালত গঠন করার চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিটি রোম সংবিধি নামে পরিচিত। রাশিয়া এই সংবিধিতে স্বাক্ষর করেনি। তাই পুতিনকে গ্রেফতার করে এই আদালতের হাতে সমর্পণের কোনো সুযোগ আপাতত নেই।

একই সঙ্গে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধেও যে গ্রেফতারি পরোয়ানা আইসিসি জারি করেছে তা কার্যকর করার এখতিয়ারও এই আদালতের নেই।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page