April 7, 2026, 10:12 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ন্যায্য বললেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে ন্যায্য বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসন স্পষ্টতই যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ড। এক প্রতিবেদনে শনিবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করে জো বাইডেন বলেন, ‘পুতিনের কর্মকাণ্ড অবশ্যই যুদ্ধাপরাধ এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরয়ানাকে ন্যায্য মনে করি।’

তবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন বলছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয়নি। ফলে রাশিয়াকে বিচারের এখতিয়ার আদালতটির নেই।

রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রও আইসিসি’কে স্বীকৃতি দেয়নি। এ পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে আইসিসির প্রতি আমাদের স্বীকৃতি না থাকলেও আমি মনে করি এটি বেশ জোরালো একটি অভিযোগ উত্থাপন করেছে।’

ইউক্রেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১৪ হাজার ৭০০ শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তর করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে শুধু মারিউপোল থেকেই হাজারেরও অধিক শিশুকে স্থানান্তর করা হয়েছে।

ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেআইনিভাবে শিশু ও বাসিন্দাদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ তুলে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার অধিদফতরের কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে সংস্থাটি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page