September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১০ নভেম্বর) ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে আহ্বান জানিয়েছেন যে তিনি যেন ইউক্রেন যুদ্ধ আর না বাড়ান। গত বৃহস্পতিবার ফ্লোরিডার নিজ বাসভবন মার-এ-লাগো থেকে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প।

তবে ওয়াশিংটন ও কিয়েভের পক্ষ থেকে এই রিপোর্ট নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে ইউক্রেন যুদ্ধের মাত্রা কমানোর আহ্বান জানিয়েছেন।

এই রিপোর্ট নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়েছে- বিষয়টি সম্পর্কে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, ট্রাম্প পুতিনকে ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়েছেন।

এ ছাড়া রিপোর্টে বলা হয়েছে, শিগগিরই ইউক্রেনের যুদ্ধ সমাধানের বিষয়ে আলোচনা করার জন্য আরও কথোপকথনে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

এর আগে গত বুধবার ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প-জেলেনস্কির ফোনালাপের সময় সেইদিন যোগ দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

জেলেনস্কি সেইদিনের ফোনালাপকে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি এবং ট্রাম্প ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখতে এবং সহযোগিতাকে এগিয়ে নিতে সম্মত হয়েছেন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯৮৯ দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

তবে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে নিমিষেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন তিনি। তারই প্রেক্ষিতে হয়তো পুতিনের সঙ্গে কথা বললেন ট্রাম্প। এখন দেখার বিষয় এই যুদ্ধ কবে থামছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page