October 17, 2026, 8:58 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুতিন অন্যান্য দেশকেও আক্রমণ করতে পারেন : পোল্যান্ডের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নওরোকি মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে সংঘাত শুরু করা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন অন্যান্য দেশকেও  আক্রমণ করতে পারেন।

হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নওরোকি সাংবাদিকদের বলেন, ভ্লাদিমির পুতিনের ভালো কোনো উদ্দেশ্য আছে বলে আমরা বিশ্বাস করি না।

রাশিয়ার সঙ্গে পোল্যান্ড ও ফিনল্যান্ডের সীমান্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের ফলে ন্যাটো সদস্য উভয় দেশই বিপদে পড়ে যায়।

পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির জন্য অপেক্ষায় আছি। আমরা মনে করি, ভ্লাদিমির পুতিন অন্যান্য দেশকেও আক্রমণ করতে প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তন এসেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একমাত্র নেতা, যিনি পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করতে পারেন।

গত সপ্তাহে নওরোকিকে একটি সামরিক ফ্লাইপাস্টের মাধ্যমে হোয়াইট হাউসে স্বাগত জানান ট্রাম্প। এ সময় পোল্যান্ডে আরো সৈন্য পাঠানোর প্রস্তাব দেন তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page