April 6, 2026, 10:05 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পুতিন ও শি জিন পিংয়ের ভিডিও কনফারেন্সে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) এই আলাপে শি জিনপিংকে পুতিন বলেন, ‘চীন ও রাশিয়ার মধ্যে ইতিহাসের সেরা সম্পর্ক রয়েছে।’ আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী মস্কো। শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় পুতিন এই বিষয়টির ওপর জোর দিয়েছেন।

শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে দুই নেতা কথা বলেন। পুতিন শি জিনপিংকে ২০২৩ সালে মস্কো সফরের আমন্ত্রণ জানান।

শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে পুতিনকে বলতে শোনা যায়, ‘প্রিয় প্রেসিডেন্ট, প্রিয় বন্ধু, আমরা আগামী বসন্তে আপনার মস্কো সফরের জন্য অপেক্ষা করছি (মার্চ থেকে মে রাশিয়ায় বসন্ত)। এই সফর বিশ্বকে রাশিয়া-চীন সম্পর্কের ঘনিষ্ঠতা দেখাবে।’

আলোচনায় শি জিনপিং জানান, কঠিন সময়ের প্রেক্ষাপটে চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে আগ্রহী। তবে দীর্ঘ কথোপকথনে দুই নেতার কেউই ইউক্রেন ইস্যু তোলেননি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page