September 30, 2026, 4:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পুতিন ‘দ্বিতীয় হিটলার’ : ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় যুদ্ধ শুরু করতে পারেন। ‘যুদ্ধবাজ’ ভ্লাদিমির পুতিনকে বারবার নির্বাচিত করে ‘দ্বিতীয় হিটলার’ তৈরির জন্য দেশটির জনগনকে দোষারোপ করেন।

জেলেনস্কি বলেন, ‘বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেন হেরে গেলে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে পারে। ‘রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ?’

প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন।

ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার। সূত্র : নিউইয়র্ক পোস্ট

 

আজকের বাংলা তারিখ



Our Like Page