September 23, 2026, 8:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে।

ট্রাম্প বলেছেন, পুতিন সকালে এক রকম আবার বিকেলে আরেক রকম কথা বলছেন। কোনো সুস্থ লোক এমন আচরন করতে পারেন না। আমার কাছে মনে হচ্ছে, ‘পুতিন একটা বদ্ধ পাগল।’

ওয়াশিংটন থেকে সিনহুয়া এই খবর জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই নিয়ে গতকাল রোববার পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন, মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন!

মার্কিন প্রেসিডেন্ট আরো লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হচ্ছে।

ট্রাম্প পোস্টে উল্লেখ করেছেন, আমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান। কেবল এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে ঠেলে দিবে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে।

এই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page