October 4, 2026, 1:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পুলিশের লুট হওয়া ১২৩৪ অস্ত্র ও ২২২৬০ গুলি-টিয়ার শেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলে করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত ১২৩৪টি অস্ত্র ও ২২ হাজার ২৬০টি গুলি এবং টিয়ার শেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ১২৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারকাজ চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এরই মধ্যে সারাদেশের ৬৩৯ থানার মধ্যে সবগুলো থানার কার্যক্রম শুরু হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page