September 28, 2026, 6:29 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পুলিশের সহায়তায় প্রবাসীর আত্মসাৎ করা টাকা-স্বর্ণালংকার ফিরে পেল পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বোনের বিয়ের জন্য দুবাই প্রবাসী বড় ভাই নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল কিনে পাঠান আরেক প্রবাসীর মাধ্যমে। কিন্তু তা পরিবারকে বুঝিয়ে না দিয়ে বগুড়ায় চলে যায় ওই প্রবাসী। ভেঙে যায় বোনের বিয়েও।

প্রবাসীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মসাৎ করা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অর্থ ও মালামাল রোববার (২ এপ্রিল) কনের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

উদ্ধারকৃত টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন বুঝিয়ে দেওয়ার সময় ডিএমপি হেডকোয়াটার্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি দক্ষিণ) সঞ্জিত কুমার রায়, গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ুয়া বিয়ের কনের গ্রামের বাড়ি মাদারীপুরে। ভালো পাত্র পেয়ে বিয়ের ব্যবস্থা করেন তার অভিভাবক। দুবাই প্রবাসী বড় ভাই বোনের জন্য স্বর্ণালংকার ও মোবাইল ফোন কেনেন আর হবু জামাইয়ের জন্য কেনেন আইফোন।

পরিচিত আরেক দুবাই প্রবাসীকে দুবাই থেকে ঢাকাগামী বিমানের টিকিট কেটে কাস্টমসের জন্য ১৪৫০ দিরহাম দিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন বোনের কাছে পৌঁছে দিতে তার কাছে বুঝিয়ে দেন।

নির্দিষ্ট দিনে বিমানবন্দরে মালামাল গ্রহণের জন্য অপেক্ষা করতে থাকেন কনের বাবা। কিন্তু প্রতারক প্রবাসী ফাঁকি দিয়ে চলে যান বগুড়ার সারিয়াকান্দিতে। সব বিক্রি করে দিয়ে নিজের জন্য তৈরি করে একতলা দালান, কেনেন দামি মোটরসাইকেল। এদিকে বিয়ে ভেঙে যায় মেয়েটির। আর স্বপ্ন ভাঙে পরিবারের।

এ ঘটনায় গত ১২ জানুয়ারি রাজধানীর বিমানবন্দর থানায় আত্মসাতের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী কন্যার বাবা।

অভিযোগ পাওয়ার পর ভেঙে যাওয়া স্বপ্ন জোড়া লাগাতে কাজ শুরু করে পুলিশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম উদ্ধার করে স্বর্ণালংকার বিক্রির নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং পাঁচ ভরি স্বর্ণালংকার। এরপর আদালতের অনুমতি সাপেক্ষে আজ এ মালামাল বুঝিয়ে দেওয়া হয়। মালামাল কনের বাবা-মা বুঝে পেয়ে গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page