September 3, 2026, 5:49 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

পুলিশের হাত থেকে ১৪ মামলার আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

ছিনতাই হওয়া আসামি শাহজাহান আলী (৪৮) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তবে শাহজাহান আলীর বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকার আরাজী পাইকপাড়া গ্রামে আসামি শাহজাহান আলীকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এসময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আটককৃত শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। গতকালের ঘটনায় পুলিশের পক্ষে থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। আর শাহজাহান আলীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও পুলিশ আগের চেয়ে এখন স্ট্রং। আসামিরা যত বড় ক্ষমতাধর হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। আসামি ছিনতাইয়ের ঘটনায় যে ব্যক্তিরা জড়িত রয়েছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page