September 5, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

‘পুলিশের হামলার’ অভিযোগে করা মামলা খারিজের প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনাইটেড ল-ইয়ার্স ফোরামের পদযাত্রায় ‘পুলিশের হামলার’ অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা

আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ইউনাইটেড ল-ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম, সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ। বক্তারা পুলিশের বিরুদ্ধে বিএনপিপন্থি আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশ পরে দেবেন বলে জানান। কিন্তু পরে মামলা নেওয়ার মতো উপাদান নেই উল্লেখ করে আদালত তা খারিজ করে দেন।

মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছিল তারা হলেন, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী হাসান, এসআই মো. শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল মো. মাহাবুব আলম, আব্দুর রশীদ ও রমজান মোল্লা। এ ছাড়া অজ্ঞাতনামা পুলিশ সদস্যদের আসামি করার আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ইউনাইটেড ল-ইয়ার্স ফ্রন্টের ঢাকা বার ইউনিটি সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রার আয়োজন করে। ওই দিন দুপুর ১২টার দিকে তারা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা করে সিএমএম কোর্টের দিকে যাচ্ছিলেন। আদালত চত্বর থেকে বেরিয়ে প্রধান সড়কের দিকে গেলেই পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্য ধস্তাধস্তি ও সামান্য সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আইনজীবীদের অনেকে আহত হন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page